নীলফামারীর সৈয়দপুর

নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন ফুটপাত ও রেলপথের পাশের অংশ দখল করে গড়ে উঠেছে ৫ শতাধিক অস্থায়ী দোকান। এসব দোকানের বেশির ভাগেই বৈধ বিদ্যুৎ-সংযোগ নেই। তবে দোকানগুলোতে দিনভর চলে বৈদ্যুতিক পাখা আর সন্ধ্যা হলেই জ্বলে ওঠে বাতি।
স্থানীয়দের অভিযোগ, একদিকে যখন বিদ্যুতের ঘাটতিতে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং দেওয়া হচ্ছে, তখন এসব দোকানে চলছে অবাধে চোরাই বিদ্যুতের ব্যবহার।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিটি দোকান থেকে অবৈধ সংযোগের জন্য দৈনিক ৭০-৮০ টাকা আদায় করছে একটি চক্র। এতে সব মিলিয়ে মাসে প্রায় ৫ লাখ টাকা চাঁদা তুলছে তারা। এই টাকা চলে যায় বিদ্যুৎ অফিস ও রেলওয়ের অসাধু কিছু কর্মকর্তা-কর্মচারী এবং কয়েকজন রাজনৈতিক নেতার পকেটে।
জানা যায়, রেলওয়ে স্টেশনসংলগ্ন ২ নম্বর রেলওয়ে গুমটি থেকে ১ নম্বর রেলওয়ে গুমটির বঙ্গবন্ধু চত্বর পর্যন্ত রেলপথের ওপর ও দুই পাশে, সৈয়দপুর প্রধান ডাকঘরের সামনের রাস্তা ও ফুটপাতে, রেলওয়ে পুলিশ সুপারের কার্যালয়ের দেয়াল ঘেঁষে গড়ে তোলা হয়েছে প্রায় ৫০০ অস্থায়ী দোকান। বৈদ্যুতিক খুঁটি থেকে অবৈধ সংযোগ দেওয়া হয়েছে এসব দোকানে।
১ ও ২ নম্বর রেলক্রসিং এবং স্থানীয় পোস্ট অফিসের সামনের সড়কে গিয়ে দেখা গেছে, রেলপথের ওপর পুরোনো কাপড়ের দোকান, সড়কের ওপর ফল ও শরবতের দোকান। বিদ্যুতের সংযোগ তার ঝুলছে প্রতিটি দোকানে। আর এতে জ্বলছে বৈদ্যুতিক বাতি। কিছু কিছু দোকানে ক্রেতা আকর্ষণ করতে রঙিন আলো জ্বেলে রাখা হয়েছে। অনেকটা ঝলমলে রঙিন হাটের মতো। চলছে আখের শরবত ও ফলের রসের শরবত বানানোর মেশিন। কিন্তু কোথাও কোনো বিদ্যুতের মিটার দেখা যায়নি।
এ বিষয়ে নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো) সৈয়দপুর বিক্রয় ও বিতরণ বিভাগের প্রকৌশলী উজ্জ্বল আলী বলেন, ‘আমার এ কর্মস্থলে আসা বেশি দিন হয়নি। তাই এসব সংযোগের বিষয়ে আমার জানা নেই। আপনি অফিসে এসে অবৈধ সংযোগের বিষয়ে তথ্য দিলে বিষয়টি তদন্ত করা হবে। বিদ্যুৎ বিভাগের কর্মরত কারও যদি সম্পৃক্ততা পাওয়া যায়, তবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে।’

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২১ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে