
টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় তিতাস গ্যাসের সঞ্চালনের লাইনের মূল পাইপ ফেটে গেছে। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। এতে প্রায় সাড়ে ১৪ হাজার গ্রাহক ও ৫০টির মতো সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

মাদারীপুরে ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) বহুতল ভবনে দীর্ঘ ছয় মাস ধরে বিদ্যুৎ-সংযোগ নেই। এদিকে প্রতিষ্ঠানটিতে রয়েছে শিক্ষকসংকট। প্রতিষ্ঠানের প্রধান ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. মাহফুজুর রহমানের কর্মস্থল ফরিদপুর হওয়ায় তিনিও নিয়মিত মাদারীপুরে আসেন না।

নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন ফুটপাত ও রেলপথের পাশের অংশ দখল করে গড়ে উঠেছে ৫ শতাধিক অস্থায়ী দোকান। এসব দোকানের বেশির ভাগেই বৈধ বিদ্যুৎ-সংযোগ নেই। তবে দোকানগুলোতে দিনভর চলে বৈদ্যুতিক পাখা আর সন্ধ্যা হলেই জ্বলে ওঠে বাতি।

পাথরের অবৈধ ব্যবসা ঠেকাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে আবার অভিযান চালিয়েছে টাস্কফোর্স। আজ রোববার (২৯ জুন) চালানো এই অভিযানে পাথর ভাঙার ১৮টি যন্ত্রের (ক্রাশার মেশিন) বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়।