
নীলফামারীর সৈয়দপুরে দেশীয় প্রজাতির পাখি বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে প্রশাসন। আজ বুধবার (১০ জুন) সন্ধ্যা ৭টার দিকে সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়।

নীলফামারীতে মাছ ধরার জন্য পুকুরে সেচ পাম্প বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অপর একজন। আজ বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে জেলা সদরের কচুকাটা ইউনিয়নের বাবুর বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে বৃদ্ধা মাকে হত্যা করে নিজ শোয়ার ঘরে পুঁতে রাখার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত ছেলে পালিয়ে গেছে। বুধবার (৪ জুন) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে কিশোরগঞ্জ থানা-পুলিশ ঘরের মাটি খুঁড়ে ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দুলাভাইয়ের বাড়িতে ঈদের দাওয়াত খেতে এসে জমি-সংক্রান্ত বিরোধের জেরে হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেজাউল করিম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।