
নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে ছয় শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। জ্বর, কাশি ও শরীরে র্যাশ নিয়ে অসুস্থ এসব শিশুকে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে ডিমলা ও ডোমার থেকে একজন করে এবং সদর উপজেলার চার শিশু রয়েছে।
আজ বৃহস্পতিবার হাসপাতালের আবাসিক চিকিৎসক দেবাশীষ সরকার এই তথ্য জানান।
ভর্তি হওয়া শিশুরা হলো ডিমলা উপজেলার বালাপাড়া শুকানগঞ্জ এলাকার আয়েশা আক্তারের পাঁচ মাস বয়সী ছেলে মিজান মিয়া, সদর উপজেলার পঞ্চপুকুর এলাকার লাইজু বেগমের দুই বছরের ছেলে জিহাদ বাবু, সদর উপজেলার দেবীরডাঙ্গা কাঞ্চনপাড়া এলাকার এক বছরের শিশু রাইয়ান, একই গ্রামের বাবলি আক্তারের দুই বছরের ছেলে আব্দুল জোবায়ের, তিন বছরের মাইশা এবং ডোমারের মর্জিনা খাতুনের দুই বছরের ছেলে সম্রাট ইসলাম।
হাসপাতাল সূত্র জানায়, গত দুই দিনে এসব শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। সংক্রমণের আশঙ্কায় তাদের আলাদা করে আইসোলেশন বিভাগে রাখা হয়েছে। ইতিমধ্যে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই নিশ্চিত হওয়া যাবে, তারা সত্যিই হামে আক্রান্ত কি না।
শিশু জোবায়েরের মা বাবলি বেগমের কণ্ঠে ছিল আতঙ্ক আর উৎকণ্ঠা। তিনি বলেন, ‘প্রথমে জ্বর, পাতলা পায়খানা আর ঠান্ডা-কাশি ছিল। হাসপাতালে আনার পর বিকেলের দিকে হঠাৎ করে শরীরে র্যাশ ও ফুসকুড়ি দেখা দেয়। তখনই ডাক্তার হামের আশঙ্কার কথা জানান।’

এ ব্যাপারে ডা. দেবাশীষ সরকার বলেন, ‘বর্তমানে শিশুদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় সব পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিতভাবে বলা যাবে এটি হাম কি না।’
নীলফামারী সিভিল সার্জন আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘হামের উপসর্গ নিয়ে ছয় শিশু হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। ইতিমধ্যে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে, তারা হামে আক্রান্ত কি না।’
আব্দুর রাজ্জাক আরও বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে সবাইকে সতর্ক থাকতে হবে। শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়ে এই চিকিৎসক বলেন, হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে টিকাই সবচেয়ে কার্যকর উপায়। পাশাপাশি শিশুদের জ্বর, কাশি বা শরীরে র্যাশ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ দেন তিনি।
এদিকে হঠাৎ শিশুদের এমন উপসর্গ দেখা দেওয়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। শিশুদের জ্বর, কাশি বা শরীরে র্যাশ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে সম্ভাব্য সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলা ও শিশুদের টিকাদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে ফুটপাতে বা রাস্তায় আর ব্যবসা করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, ক্ষুদ্র ও ভাসমান ব্যবসায়ীদের ডিএনসিসি বিকল্প ব্যবসার ব্যবস্থা করবে।
১২ মিনিট আগে
ভারতে পাচারকালে ১৫৫ দশমিক ৭৬ গ্রাম ডায়মন্ডসহ সুজাউদ্দীন নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি ভারতের তামিলনাড়ুর বাসিন্দা। যশোর সদর উপজেলার নতুনহাট বাজার এলাকা থেকে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে তাঁকে আটক করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দ ডায়মন্ডের বর্তমান বাজারমূল্য সাড়ে
৩০ মিনিট আগে
মাটি লুটের সংবাদ প্রকাশের জেরে রাজশাহীর চারঘাটে সাংবাদিকের হাত কেটে নেওয়ার হুমকির পর তাঁকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় চারজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে
রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার পর শুরু হওয়া এ অভিযানে কিছু জায়গায় বাধা এলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আগের দিন উচ্ছেদ করা বেশির ভাগ স্থানেও নতুন করে দখল বসেনি বলে জানিয়েছে
৩ ঘণ্টা আগে