Ajker Patrika

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আব্দুল্লাহ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১৭: ৩২
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আব্দুল্লাহ
মো. সাইয়েদ বিন আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর যুব কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইয়েদ বিন আব্দুল্লাহ। সাইয়েদ বিন আব্দুল্লাহকে ওই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে গ্রেড-২ পদমর্যাদায় সাইয়েদ বিন আব্দুল্লাহকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) নিয়োগ বহাল থাকবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাত ৮টার পর দেশের সব দোকান-শপিং মল বন্ধ থাকবে, সিদ্ধান্ত মালিক সমিতির

৮০টি থিংকট্যাংক বলছে, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পরাজয় নিশ্চিত

কুমিল্লায় ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নিলেন এসি ল্যান্ড

বিমানবন্দরে ‘চাকরি’ পেয়ে ঢাকায় এসে ২২ জন জানলেন তাঁরা প্রতারিত

সপ্তাহে ২ দিন ছুটিসহ নগদে চাকরির সুযোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত