
ভারতে পাচারকালে ১৫৫ দশমিক ৭৬ গ্রাম ডায়মন্ডসহ সুজাউদ্দীন নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি ভারতের তামিলনাড়ুর বাসিন্দা। যশোর সদর উপজেলার নতুনহাট বাজার এলাকা থেকে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে তাঁকে আটক করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দ ডায়মন্ডের বর্তমান বাজারমূল্য সাড়ে ছয় কোটি টাকা। সুজাউদ্দীন ঢাকা থেকে চোরাকারবারিদের কাছ থেকে এই ডায়মন্ড সংগ্রহ করে বেনাপোল হয়ে কলকাতায় পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন। তিনি গত এক মাসে থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতে বেশ কয়েকবার যাতায়াত করেছেন।
৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, আজ যশোর সদর উপজেলার নতুনহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে সুজাউদ্দীন নামের এক ভারতীয় নাগরিককে আটক করে তল্লাশি করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১৫৫ দশমিক ৭৬ গ্রাম ডায়মন্ড পাওয়া যায়; যার বর্তমান বাজারমূল্য ৬ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। সুজাউদ্দীনের কাছ থেকে বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের মুদ্রাও জব্দ করা হয়।
গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান আরও জানান, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে যশোরের কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে। তাঁকে ওই থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া জব্দ ডায়মন্ড, ডলার, রুপি ও থাই বাথ যশোর কোষাগারে জমা করার কার্যক্রম চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে