
নওগাঁর আত্রাইয়ে রেললাইনের পাশ থেকে নিয়ামুল বছির (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে জিআরপি থানা-পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে আত্রাই উপজেলার শিমুলিয়া রেলক্রসিং এলাকার কাছে রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নিয়ামুল বছির রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা গ্রামের নজিবর রহমানের ছেলে। তিনি নওগাঁয় একটি হজ এজেন্সির প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
নিহতের পরিবার দাবি করেছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
নিহতের বড় ভাই আশরাফুল ইসলাম জানান, নিয়ামুল বছির নওগাঁ ও বাগমারায় মক্কা হজ এজেন্সির প্রতিনিধি হিসেবে কাজ করতেন এবং পরিবার নিয়ে নওগাঁ সদরের রজাকপুর এলাকায় বসবাস করতেন। মঙ্গলবার সকালে তিনি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে সন্ধ্যায় স্ত্রীকে ফোন করে জানান, তিনি আত্রাই রেলস্টেশনে অবস্থান করছেন এবং এশার নামাজের পর নওগাঁ ফিরবেন।
এর পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। স্বজনেরা রাতভর খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরদিন সকালে শিমুলিয়া রেলক্রসিংয়ের কাছে রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়।
আশরাফুল ইসলাম অভিযোগ করেন, তাঁর ভাইকে ধারালো অস্ত্র (চায়নিজ কুড়াল) দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে তাঁর সঙ্গে থাকা ব্যাগ, নগদ টাকা ও হাতঘড়ি অক্ষত ছিল বলে জানান তিনি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার মদনখালীর জাফরপাড়া বাবনপুর এলাকায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন জেবা আমিন খান। পরে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শহীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
১৩ মিনিট আগে
যশোরের অভয়নগরে একাধিক মামলার আসামি রিয়াজ হোসেনকে (২৯) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
শুনানির সময় আসামি সোহানুর রহমান সিয়ামকে কারাগারে থেকে আদালতে হাজির করা হয়। আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। আদালতের জিজ্ঞাসাবাদে আসামি নিজেকে নির্দোষ দাবি করেন।
২৩ মিনিট আগে
পরিদর্শনকালে মন্ত্রী রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। এছাড়া রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মানও পর্যবেক্ষণ করেন। হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও বাথরুমের অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে ক্ষোভ জানান তিনি।
১ ঘণ্টা আগে