
ময়মনসিংহের নান্দাইলে নির্মাণাধীন একটি ভবনের কাজে বাধা ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সদস্য মো. শহীদুজ্জামান মিল্টনের বিরুদ্ধে। এই ঘটনায় ভবনের মালিক শফিকুল ইসলাম নান্দাইল মডেল থানা ও গৌরিপুর সেনাবাহিনী ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন।
আজ বুধবার বেলা ১১টায় নান্দাইল হাসপাতাল রোডে নির্মাণাধীন ভবনের সামনে ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শফিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম জানান, ২০২৩ সালের দিকে নান্দাইল পৌরসভার সাবরেজিস্ট্রি অফিসের পাশে ৩ শতক ২০ পয়েন্ট জমি তিনি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার মরহুম দেলোয়ার হোসেন ও তাঁর ছেলে কাজী মাহমুদ রিয়াজের কাছ থেকে দুটি দলিল মূলে কেনেন। ওই জমিতে দোকান ও বসবাসের জন্য একটি ভবন নির্মাণ করছেন তিনি।
শফিকুল ইসলামের অভিযোগ, ভবন নির্মাণের কাজ দেখে ক্ষমতার অপব্যবহার করে মো. শহীদুজ্জামান মিল্টন ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তাঁর বিরুদ্ধে প্রশাসনের কাছে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করা হয়। এমনকি ভবনের কাজও বন্ধ করে দেওয়া হয় বলে তিনি দাবি করেন।
শফিকুল ইসলাম আরও বলেন, দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে তিনি ইলেকট্রনিক মালপত্রের ব্যবসা করছেন। চাঁদা দাবি ও হুমকির কারণে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত শফিকুল ইসলামের ভাগনে মো. সোহেল রানা বলেন, ‘চাঁদা না দেওয়ায় আমার মামাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। ক্ষমতার ভয় দেখিয়ে কাজে বাধা দিয়েছে। এতে আমরা আতঙ্কে দিন পার করছি।’
অভিযোগের বিষয়ে জানতে উপজেলা বিএনপির সদস্য মো. শহীদুজ্জামান মিল্টনের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

রাজধানীর বাড্ডার সাতারকুল ইয়াসিন নগর খাল থেকে অজ্ঞাতপরিচয়ের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
১৩ মিনিট আগে
নেত্রকোনার সদর উপজেলার কান্দুলিয়া কালীবাড়ী এলাকায় ষাঁড়ের লড়াইয়ের নামে প্রকাশ্যে জুয়ার আসর বসানোর অভিযোগে ১৫ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে নগদ ২ লাখ ৪৩ হাজার ৬৭০ টাকা, একটি পিকআপ ভ্যান ও লড়াইয়ে ব্যবহৃত একটি ষাঁড় জব্দ করা হয়েছে।
২৯ মিনিট আগে
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বুধবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছোট সোনামসজিদসহ গৌড় নগরীর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শন করেন। একই সময়ে তিনি সোনামসজিদ স্থলবন্দর, ইমিগ্রেশন কার্যক্রম এবং সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।
৩৬ মিনিট আগে
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফোকলোর বিভাগের চলমান পরীক্ষা সংকট নিরসন ও একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখার দাবিতে উপাচার্যের কাছে সাত দফা দাবি পেশ করেছেন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভাগীয় প্রধান ড. আতিজা দীল আফরোজের প্রতি অনাস্থা জানিয়ে সব একাডেমিক
৪৩ মিনিট আগে