
মুন্সিগঞ্জ শহরের জমিদারপাড়া এলাকায় এক স্কুলছাত্রী ও তার মায়ের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত স্থানীয় যুবক মো. শান্তকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শহরের জমিদারপাড়া এলাকায় ব্যবসায়ী জনি ইসলামের বাসায় এই ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদক সেবনের দায়ে জিসান মৃধা (১৮) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলা মোড়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমির বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৪ জন টেঁটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার বয়রাগাদি ইউনিয়নের কুমারখালী গ্রামে জয়নাল আবেদনী ও দেলোয়ার মাতবরের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়।

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে মাদ্রাসাছাত্রের গলা ও হাতে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে শিক্ষক হাফেজ মো. লোকমান হোসেনের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পশ্চিম সোনারং গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন।