
মুন্সিগঞ্জ শহরে কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আয়োজিত আনন্দ মিছিল শেষে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ রোববার বিকেলে শহরের থানারপুল এলাকায় কিলঘুষিতে বেশ কয়েকজন সামান্য আহত হন। মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেছে যুবদল।
যুবদলের নেতাকর্মীরা জানান, জেলা যুবদলের বিভিন্ন ইউনিট কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে শহরে আনন্দ মিছিলের আয়োজন করে। বিকেল ৪টার দিকে শহর ও শহরতলীর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল এসে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়।
পরে বিকেল সাড়ে ৪টার দিকে সেখান থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের থানারপুল এলাকার জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষ হওয়ার পর নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। শীর্ষ পর্যায়ের নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে যান। এর আগেই কিলঘুষিতে বেশ কয়েকজন আহত হন।
জেলা যুবদলের সদস্যসচিব মোজাম্মেল হোসেন মুন্না বলেন, “যুবদলের আনন্দ মিছিল শেষ হওয়ার পর মোবাইল চুরিকে কেন্দ্র করে হট্টগোল হয়েছে। দলের সিনিয়র নেতাদের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে। এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।”

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে