Ajker Patrika

মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার (১৪ জুন) সকাল ৬টার দিকে উপজেলার কেওয়াটখালী সেতু-১-সংলগ্ন মাওয়ামুখী লেনের সার্ভিস রোড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাস্তার পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন পথচারীরা। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য লাশটি হাঁসাড়া হাইওয়ে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করি। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।’

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত