
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে এক মাদ্রাসাছাত্রকে গলা ও হাতে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. লোকমান হোসেনের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার উপজেলার পশ্চিম সোনারং গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ বেলা ১১টার দিকে মাদ্রাসার টঙ্গিবাড়ী খিলপাড়া সুন্নাতুল মদিনা মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্রটিকে (১৩) উপজেলার পশ্চিম সোনারং এলাকায় বারেক মিয়ার বাড়ির পাশের জঙ্গলে নিয়ে যান অভিযুক্ত শিক্ষক হাফেজ মো. লোকমান হোসেন। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ।
স্থানীয় সূত্রের ভাষ্য, শিশুটি আপত্তি জানালে ধারালো অস্ত্র দিয়ে তার গলা ও হাতে উপর্যুপরি আঘাত করেন অভিযুক্ত শিক্ষক। এ সময় ওই শিশুর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে তাকে ফেলে রেখে পালিয়ে যান লোকমান হোসেন।
পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামিম বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক পলাতক রয়েছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি। তবে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারে ইতিমধ্যে মাঠে নেমেছে পুলিশ।
অভিযুক্ত হাফেজ মো. লোকমান হোসেন ভোলা জেলার চরফ্যাশন এলাকার ইসলাম আলীর ছেলে। তিনি টঙ্গিবাড়ী সোনারং পুরাতন জামে মসজিদে ইমামতির পাশাপাশি টঙ্গিবাড়ী খিলপাড়া সুন্নাতুল মদিনা মাদ্রাসায় শিক্ষকতা করেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে