মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমির বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৪ জন টেঁটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার বয়রাগাদি ইউনিয়নের কুমারখালী গ্রামে জয়নাল আবেদনী ও দেলোয়ার মাতবরের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়।
এতে টেঁটাবিদ্ধ মো. আবুল হোসেন (৬০), মো. আমির আলী (৫৫), মো. সেলেম (৫৮) ও মো. ইয়ামিনকে (১৫) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের জয়নাল আবেদীন ও দেলোয়ার মাতবরের মধ্যে জমির মালিকানা নিয়ে বিরোধ চলছিল। আগের দিন বুধবার বিরোধপূর্ণ জমিতে সার্ভেয়ার দিয়ে মাপামাপি করার সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। ওই কথা-কাটাকাটির কারণে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ওই উত্তপ্ত পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে কুমারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে দুই পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে জানতে জয়নাল আবেদীন ও দেলোয়ার মাতবরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তাদের নম্বর বন্ধ পাওয়া গেছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পুলিশ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। তবে বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে