
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন এবং বিএসটিআইয়ের বৈধ লাইসেন্স ছাড়াই তাদের লোগো ব্যবহারের দায়ে একটি আইসক্রিম ফ্যাক্টরিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার (৮ জুন) দুপুর দেড়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার কুকুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় সততা আইসক্রিম ফ্যাক্টরিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির প্রমাণ পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের কোনো বৈধ লাইসেন্স গ্রহণ না করেই তাদের পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে আসছিল।
ভোক্তাদের সঙ্গে প্রতারণা এবং ভোক্তা-অধিকার ক্ষুণ্ন করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক স্বপন দাসকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন শ্রীনগর উপজেলা স্যানিটারি পরিদর্শক নাসরিন সুলতানা এবং শ্রীনগর থানা পুলিশের একটি দল।
সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি ও প্রতারণা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। লাইসেন্স ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ।
তিনি আরও বলেন, অভিযানের সময় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে এবং ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে