
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ছাড়া মোটরসাইকেল-প্রাইভেট কার সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ও আজ শনিবার সকালে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এসব দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্র বলেছে, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের ওমপাড়া এলাকায় ঢাকামুখী লেনে একটি প্রাইভেট কারে আগুন লাগে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ আহত বা নিহত হননি। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারটি হাঁসাড়া হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।
এদিকে আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার বেজগাঁও ফুটওভার সেতুর সামনে একটি মোটরসাইকেল ও প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ও আরোহী আহত হন।
আহতরা হলেন যশোরের মনিরামপুর এলাকার বাসিন্দা আসাদুল্লাহর ছেলে জারিফ (১৭) এবং কুমিল্লার মুরাদনগর এলাকার বাসিন্দা হাসান শরীফের ছেলে সাদ হাসান (১৭)। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, পৃথক দুই ঘটনায় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। প্রাইভেট কারের আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে