মৌলভীবাজারের কমলগঞ্জে রাস উৎসবে দোহার নৃত্য শেষে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন শিল্পী অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পূর্ণচন্দ্র সিনহা (৬০)। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার মাধবপুর শিববাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত পূর্ণচন্দ্র সিনহা ইসলামপুর ইউনিয়নের কালারাই বিলের বাসিন্দা।
জানা গেছে, মণিপুরি ললিতকলা একাডেমির রাস উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজানোর পর অস্বস্তি লাগে পূর্ণচন্দ্র সিনহার। পরে তিনি শিববাজার জোড়ামণ্ডপের পাশেই বোনের বাড়িতে যান। সেখানে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথেই মারা যান পূর্ণচন্দ্র সিনহা।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, রাস উৎসব উপলক্ষে টানা কয়েক দিন ধরে বাদ্যযন্ত্র বাজিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন পূর্ণচন্দ্র সিনহা। টানা বাদ্যযন্ত্র বাজানো এবং বয়স বেশি হওয়ায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি পুশ-ইনের চেষ্টা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের তথ্য জানে না বলে জানিয়েছে।
২ মিনিট আগে
এই উৎসবের একটা বার্তা হলো— পরিবেশের প্রতি সুরক্ষার দাবি। একসময় বাংলার রূপ এমন ছিল না। এখানে ছিল খাল, পুকুর, জলাশয়, নদীমাতৃক বাংলাদেশ। সেই রূপ এখন দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। নদীগুলোকে টিকিয়ে রাখতে হবে
২ মিনিট আগে
বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
১১ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১৫ মিনিট আগে