
বরিশালে বুদ্ধিজীবী দিবসে শহীদ বেদিতে ফুল দিতে গিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। এ সময় নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের র্যালিতে হামলা ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষ মজিবর রহমান সরোয়ারের লোকজনের বিরুদ্ধে। এতে নাসরিন অনুসারী কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহত মরিয়ম বেগম, রিনা বেগম, শিল্পী, ইউনুস হোসেন ও আলাউদ্দিন আহমেদকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
বিএনপি নেত্রী নাসরিন জানান, বুদ্ধিজীবী দিবসের শ্রদ্ধা জানাতে অনুসারীদের নিয়ে তিনি পৃথকভাকে স্মৃতিস্তম্ভে যান। এর আগে যান সরোয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, মহানগরের আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদারসহ অন্যা নেতা-কর্মীরা। তাঁরা বের না হওয়ায় তিনি (নাসরিন) প্রায় আধা ঘণ্টা স্তম্ভ সীমানার বাইরে অপেক্ষা করেন। একপর্যায়ে অধৈর্য হয়ে প্রবেশ করার জন্য স্তম্ভের গেটের দিকে অগ্রসর হন। তখন সরোয়ার অনুসারী মহানগর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তরিকুল ইসলাম, সাব্বিরসহ আরও কয়েকজন হামলা চালান।
মহানগর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তরিকুল ইসলাম বলেন, ‘এখানে আমার দোষ কী বলেন। আমি তো সেভ করেছি।’
এ বিষয়ে জানতে মজিবর রহমান সরোয়ারকে ফোন দেওয়া হলেও রিসিভ করেননি।
মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘ফুল দিয়ে তাঁরা যখন যাচ্ছেন, তখন বাইরে বসে নেতা-কর্মীদের সঙ্গে নাসরিনের ঝামেলা হয়েছে। শুনেছি, তাঁর সঙ্গে তর্কবিতর্ক হয়েছে। তবে কী হয়েছে, জানি না। সরোয়ার ভাইয়ের লোকজনের হামলার ঘটনা সত্য নয়।’

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
২১ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
৩২ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে