
সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) গণভোটের পক্ষে পোস্ট দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যে দল থেকে বহিষ্কার হলেন রাকিবুল হাসান নামের এক ছাত্রদল নেতা। তিনি লালমনিরহাট জেলার আদিতমারী সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক।
আজ সোমবার জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি আমরুল হাসান মোল্লার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে অব্যাহতি এবং তার সঙ্গে নেতা-কর্মীদের যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা গেছে, সোমবার বেলা ১টার দিকে ‘MD Rakibull Hasan’ নামের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ‘টালবাহানা না করে গণভোটের রায় বাস্তবায়ন করেন’ লিখে একটি স্ট্যাটাস দেন রাকিবুল হাসান।

পোস্টটি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদিকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর খানের অনুমোদনে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক এ ব্যবস্থা নেওয়া হয়।
জানতে চাইলে ক্ষোভ প্রকাশ করে রাকিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘দশম শ্রেণি থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বারবার হামলার শিকার হয়েছি। জুলাই আন্দোলনেও রাজপথে ছিলাম। আমি কেবল দেশের মানুষের জন্য গণভোটের দাবি জানিয়ে একটি পোস্ট দিয়েছিলাম। শুধু এই অপরাধে আমাকে বহিষ্কার করা হবে, তা ভাবিনি।’

নওগাঁর মান্দা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদকে নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ইকরামুল বারীর (টিপু) বাড়িতে নিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
৫ মিনিট আগে
রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে অন্তত ৫৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
১৩ মিনিট আগে
রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগ সায়েদাবাদ বাস টার্মিনাল ও টিকাটুলি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২১টি অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে।
২০ মিনিট আগে
মালয়েশিয়া মালয়েশিয়ায় পাচারের চেষ্টার সময় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২০ কেজি ওষুধ আটক করেছেন এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যরা।
২৩ মিনিট আগে