
নারায়ণগঞ্জে বিএনপি নেতা ওকিল উদ্দিন ভূঁইয়ার ওপর হামলার ঘটনায় জেলা যুবদল চার নেতাকে বহিষ্কার করেছে। বৃহস্পতিবার জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। হামলার আগে ওকিল উদ্দিন ভূঁইয়া ও যুবদল নেতা মশিউর রহমান রনির মধ্যে তর্ক-বিতর্ক হয়েছিল বলে জানা গেছে।

চট্টগ্রামের পটিয়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হওয়া এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার জেরে যুবদল নেতা মিজানুর রহমান কফিলকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীর দিন দলীয় কর্মসূচিতে অংশ না নিয়ে ‘অশালীন নৃত্য-গানসহ আনন্দ উৎসবে’ অংশ নেওয়ার অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় আরও পাঁচ নেতাকে

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দুই আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য সব আবাসিক হল বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।