
প্রথম বিয়ের তথ্য গোপন রেখে দ্বিতীয় বিয়ে করতে যান সাব্বির আহমেদ সাদান (২৮) নামের এক ছাত্রদল নেতা। বিষয়টি কনের বাবাকে কল করে জানান প্রথম স্ত্রী। এমন খবরে ক্ষিপ্ত হন কনেপক্ষের লোকজন। তাঁরা ছাত্রদল নেতাসহ বরযাত্রীদের আটকে রাখেন। পরে কয়েক দফা আলোচনা করে শেষে পাঁচ লাখ টাকা জরিমানা দিয়ে ছাড়া...

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ গ্রন্থাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিগত সরকারের কয়েকজনের বই থাকায় ছাত্রদলের নেতা-কর্মীরা সেটিকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যান। পরে ডিসি কাজী শহিদুল ইসলাম গ্রন্থাগারের ইনচার্জকে বইগুলো সরানোর নির্দেশ দেন।

পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদলের দুই নেতা মারা গেছেন। নিহত ব্যক্তিরা হলেন ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ কাদের জিলানী (২৪) ও ফতুল্লাস্থ কুতুবপুর ইউনিয়নের