
রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগ সায়েদাবাদ বাস টার্মিনাল ও টিকাটুলী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২১টি অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে।
ডিএমপি আজ সোমবার সন্ধ্যায় জানায়, আজ দিনব্যাপী পরিচালিত অভিযানে সায়েদাবাদ বাস টার্মিনালের ভেতরে গড়ে ওঠা ২১টি অবৈধ দোকান ও স্থাপনা বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হয়। এসব স্থাপনা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। তবে অভিযানের সময় কোনো আর্থিক জরিমানা বা কাউকে গ্রেপ্তার করা হয়নি।
একই দিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত টিকাটুলী থেকে হাটখোলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগ। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে থাকা অবৈধ দোকানপাট সরিয়ে পথচারীদের চলাচলের জন্য পুরো এলাকা দখলমুক্ত করা হয়। পাশাপাশি অবৈধভাবে পরিচালিত বাস কাউন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে