
জামালপুরে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে। আজ বুধবার (১১ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. ফারুক হোসেন (২৮), মো. মনসুর আলী (২৫) ও মো. ফেরদৌস হোসেন (২০)। তাঁদের সবার বাড়ি জামালপুর সদর উপজেলার পাকুল্লা ভাঙ্গুনীঘাট এলাকায়। অপ্রাপ্তবয়স্ক আরেক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে অভিযোগ থেকে খালাস দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামিকে ভিন্ন ধারায় যাবজ্জীবন কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছে। তবে রায় ঘোষণার সময় তাঁরা আদালতে অনুপস্থিত ছিলেন। তাঁরা পলাতক রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মামলা অভিযোগ থেকে জানা গেছে, ২০২৩ সালের ৭ জুলাই ভুক্তভোগী গৃহবধূ ও তাঁর স্বামী ব্যবসায়িক কাজে একটি বাড়িতে যান। সেখান থেকে রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে করে বাড়িতে ফেরার সময় কয়েকজন তাঁদের পথ রোধ করেন। এ সময়ে গৃহবধূর স্বামীকে গাছের সঙ্গে হাত-পা বেঁধে রেখে ওই নারীকে তুলে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরে ওই গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা করেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. ফজলুল হক বলেন, ‘দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত তিনজনকে যাবজ্জীবন ও একই সঙ্গে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। বর্তমানে দণ্ডপ্রাপ্ত তিন আসামিই পলাতক রয়েছেন’

এবারের ঈদে সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরা। আর ঈদের ছুটিতে বাড়তি পর্যটকের চাপ সামাল দিতে পর্যটননগরী কক্সবাজারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রমজানে হোটেল-মোটেল, রিসোর্ট ও কটেজগুলোতে কক্ষ ভাড়ায় ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েও পর্যটক পাওয়া যায়নি।
৮ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাশপীরে আবিষ্কৃত সম্ভাবনাময় কয়লাখনির কার্যক্রম প্রায় দুই দশক ধরে সিদ্ধান্তহীনতায় থমকে আছে। ফলে দেশের অন্যতম বৃহৎ জ্বালানির উৎস হিসেবে বিবেচিত হলেও এখনো শুরু হয়নি কয়লা উত্তোলনের কার্যক্রম।
১৩ মিনিট আগে
কড়া নাড়ছে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। আজ ২৮ রমজান। ঈদের নতুন জামা-জুতার কেনাকাটা তাই উঠেছে তুঙ্গে। অনেকের কেনাকাটা ইতিমধ্যে শেষ। যাঁদের নানা কারণে সম্ভব হয়নি, বাজারে এখন মূলত তাঁদেরই ভিড়; বিশেষ করে পাঞ্জাবির দোকানগুলোতে ক্রেতা বেশি।
২০ মিনিট আগে
জামালপুরের মেলান্দহ উপজেলার ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। পরে দল থেকে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনিরুজ্জামান শিপলু ফকির ও সদস্যসচিব রকিব হাসান রনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার (১৭ মার্চ) এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে