
জামালপুরের মেলান্দহ উপজেলার ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। পরে দল থেকে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনিরুজ্জামান শিপলু ফকির ও সদস্যসচিব রকিব হাসান রনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার (১৭ মার্চ) এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি আনিছুর রহমান ও একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক এনামুল হককে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। তাঁদের সঙ্গে ছাত্রদলের কোনো নেতা-কর্মীর সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল সোমবার (১৬ মার্চ) রাতে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় ছাত্রদল নেতা মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি আনিছুর রহমান ও একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক এনামুল হককে ৪০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
ছাত্রদল নেতাদের ইয়াবাসহ আটক করার বিষয়টি আজ নিশ্চিত করেছেন জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম।
ওসি বলেন, গতকাল রাতে ৪০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে দুজন ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁদের কোর্টে সোপর্দ করা হয়েছে। এ সময় আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৯ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে