
নরসিংদীতে চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থান নিয়ে আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম আনোয়ারকে জেলা পুলিশ থেকে সরিয়ে সিআইডিতে বদলি করা হয়েছে।
গতকাল সোমবার (১৬ মার্চ) বিকেলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির কথা জানানো হয়।
দায়িত্ব পালনের সময় শামীম আনোয়ার একের পর এক অভিযানের মাধ্যমে নরসিংদীর চাঁদাবাজি ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। তাঁর এমন তৎপরতায় ব্যবসায়ী, পরিবহনশ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। তবে ২০২৫ সালের ৪ অক্টোবর চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় তিনি হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। এ ঘটনায় দেশব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে, যা একজন পুলিশ কর্মকর্তার ক্ষেত্রে বিরল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়।
শুধু তা-ই নয়, সম্প্রতি এক কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নুর মোহাম্মদ ওরফে ‘নুরা’কে ভারতে পালানোর সময় ধাওয়া করে গ্রেপ্তার করে তিনি ব্যাপক প্রশংসা কুড়ান। এর আগে পলাশে নারীযাত্রী ধর্ষণের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামিকে গ্রেপ্তার করে তিনি তাঁর দক্ষতার প্রমাণ দেন। পেশাগত জীবনের আগের সময়গুলোয়ও সাহসিকতার স্বাক্ষর রেখেছেন শামীম আনোয়ার।
নরসিংদীতে দায়িত্ব পালনকালে তাঁর একটি বক্তব্য বিশেষভাবে আলোচিত হয়—‘নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই।’ দুর্নীতিবাজ পুলিশ সদস্যদের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান তিনি।

কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে তরিকুল ইসলাম ইমন (১৭) নামের এক কলেজশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার শেষ সীমান্তবর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন খুরশিদ মহল সেতুর নিচে ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান লাশটি উদ্ধার....
৪ মিনিট আগে
সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জিম্মি থাকা ছয় জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
৮ মিনিট আগে
রাজধানীর উত্তরা এলাকার ‘উত্তরা স্কয়ার’ শপিং মলে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ১১ জনকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন।
১৯ মিনিট আগে
ঝড়ের কবলে চরে আটকা পড়েছে ঢাকা-হাতিয়া রুটে চালু করা এমভি সুগন্ধা লঞ্চ। জোয়ার এলেও নদীতে পানি কম থাকায় লঞ্চটি ভাসানো সম্ভব হয়নি। মঙ্গলবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৫টা) শতাধিক যাত্রী নিয়ে প্রায় ১৫ ঘণ্টা ধরে চরে আটকা রয়েছে লঞ্চটি।
৩৭ মিনিট আগে