
২০২৫ সালে বিশ্বের সবচেয়ে বড় মিথেন গ্যাস নিঃসরণের ঘটনাগুলো স্যাটেলাইট তথ্য বিশ্লেষণের মাধ্যমে চিহ্নিত হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ‘স্টপ মিথেন প্রজেক্ট’-এর এই বিশ্লেষণে দেখা গেছে, তেল ও গ্যাস স্থাপনাগুলো থেকে বের হওয়া বিপুল মিথেন প্লুম জলবায়ুর ওপর ভয়াবহ উষ্ণায়ন প্রভাব ফেলছে। অথচ এর অনেকগুলোই সামান্য রক্ষণাবেক্ষণের মাধ্যমে সহজেই বন্ধ করা সম্ভব।
মঙ্গলবার (১৭ মার্চ) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, গবেষণায় কয়েক ডজন ‘মেগা-লিক’ শনাক্ত হয়েছে, যেগুলোর প্রত্যেকটির প্রভাব একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সমান। বিশ্লেষকদের মতে, অনেক সহজ সমাধান থাকার পরও এসব লিক বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়া ‘ক্ষুব্ধ হওয়ার মতো’ বিষয়। কারণ মিথেন গ্যাসই মূলত প্রাকৃতিক গ্যাস, যা সংগ্রহ করে বিক্রি করা সম্ভব—অর্থাৎ লিক বন্ধ করা অনেক ক্ষেত্রে বিনা খরচেই সম্ভব।
প্রতিবেদনে বলা হয়েছে—বিশ্বজুড়ে এসব লিক দেখা গেলেও তালিকার শীর্ষ ২৫ টির বেশির ভাগই তুর্কমিনিস্তানে অবস্থিত। দেশটির মিথেন নিঃসরণের পরিমাণ আগেই ‘চোখ কপালে তোলার মতো’ বলে বর্ণনা করা হয়েছিল। এ ছাড়া যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলা এবং ইরানেও একাধিক বড় লিক শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে সবচেয়ে বড় লিকটি প্রতি ঘণ্টায় প্রায় ৫.৫ টন মিথেন নিঃসরণ করছে, যা প্রায় ১০ লাখ এসইউভি গাড়ির নির্গমনের সমতুল্য।
শুধু তেল-গ্যাস নয়, বর্জ্য ফেলানোর স্থানগুলো থেকেও বিপুল মিথেন নিঃসরণ হচ্ছে। তুরস্ক, আলজেরিয়া, মালয়েশিয়া এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে এমন দূষণ দেখা গেছে।
বিজ্ঞানীদের মতে, বৈশ্বিক উষ্ণায়নের প্রায় ২৫ শতাংশের জন্য দায়ী মিথেন গ্যাস। ২০০৭ সালের পর থেকে এর নিঃসরণ উদ্বেগজনক হারে বেড়েছে। দ্রুত নিয়ন্ত্রণ না করা গেলে এটি ভয়াবহ জলবায়ু বিপর্যয়ের ঝুঁকি বাড়াতে পারে। তবে আশার দিক হলো—কার্বন ডাই-অক্সাইডের তুলনায় মিথেন দ্রুত বায়ুমণ্ডল থেকে অপসারিত হয়। তাই এর নিঃসরণ কমালে দ্রুত ইতিবাচক প্রভাব পাওয়া সম্ভব। এ জন্য একে জলবায়ু সংকটের ‘ইমার্জেন্সি ব্রেক’ বলা হচ্ছে।
গবেষকেরা বলছেন, আধুনিক স্যাটেলাইট প্রযুক্তি এখন এই অদৃশ্য দূষণকে দৃশ্যমান করেছে। ফলে সংশ্লিষ্ট দেশ ও কোম্পানিগুলোর ওপর জবাবদিহি বাড়ানো এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার চাপ তৈরির সুযোগ তৈরি হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে ২০ মার্চ, শুক্রবার অথবা পরদিন শনিবার বাংলাদেশে উদ্যাপিত হবে ঈদুল ফিতর। বাংলা বর্ষপঞ্জিতে ৬ কিংবা ৭ চৈত্র হতে পারে ঈদ। চৈত্র মাসটি পুরোপুরি ঝড়বৃষ্টির মৌসুম।
১২ ঘণ্টা আগে
ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে আজ বেলা ১টার মধ্যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সে জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত...
১৬ ঘণ্টা আগে
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এই পূর্বাভাসে বলা হয়, এ সব অঞ্চলের নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে হবে।
২ দিন আগে
রাতে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে নামতে পারে বৃষ্টি। সকাল থেকে এমন পূর্বাভাস থাকলেও সেই সম্ভাবনা এখনো কাটেনি। তবে শুধু বৃষ্টি নয়, এর সঙ্গে হতে পারে বজ্রপাত আর এই সময়ে কমতে পারে তাপমাত্রা। এ ছাড়াও পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় অস্থায়ীভাবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে...
২ দিন আগে