
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার হওয়া রাজশাহীর বাসিন্দা বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মণকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বকশীগঞ্জ থানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে তাঁকে স্বজনদের কাছে তুলে দেওয়া হয়।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে কথিত পুশ ইনের ঘটনায় আলোচনায় আসা বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মণকে নো ম্যানস ল্যান্ড থেকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁর পরিবারের সদস্যরা তাঁকে নিতে আসছেন বলে জানিয়েছে বিজিবি।

জামালপুরের বকশীগঞ্জে রামরামপুর সীমান্তে এক বৃদ্ধকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টাকে কেন্দ্র করে বিএসএফ ও বিজিবির মধ্যে উত্তেজনা ছড়ায়। আজ বুধবার ভোরে ঘটনাস্থলে দুই বাহিনীর সদস্যদের কথা-কাটাকাটি ও গুলির হুমকির অভিযোগ ওঠে। পরে পতাকা বৈঠক হলেও সমঝোতা হয়নি বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

জামালপুরের বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার সকালে পরিচালিত অভিযানে দুইজনকে পৌর শহর এবং একজনকে ধানুয়াকামালপুর ইউনিয়নের রহিমপুর এলাকা থেকে আটক করা হয়।