
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার মৌচাক রতনপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় সাহেরা খাতুন (১৮) নামের এক নারী পোশাকশ্রমিক মারা গেছেন। বুধবার (১০ জুন) সকালে উপজেলার মৌচাক ঢুলিগড়া টাওয়ার মার্কেট এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাহেরা খাতুন টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার গোবিন্দা এলাকার জলিল মিয়ার মেয়ে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের সব শিল্পকারখানায় দ্বিতীয় ধাপে ছুটি ঘোষণা করায় আজ মঙ্গলবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখী মানুষের ঢল নেমেছে।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখী মানুষের চাপ বাড়তে শুরু করেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। আজ সোমবার সকাল থেকেই গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় যাত্রী ও যানবাহনের ব্যাপক চাপ দেখা যায়। দুপুরের পর শিল্পকারখানাগুলোয় ছুটি শুরু হলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।