
গাজীপুর মহানগরীর দিগিরচালা এলাকার মালেকের বাড়িসংলগ্ন মেট্রিক্স স্টাইল পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালের দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট কাজ করছে।

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মহাসড়কের পাশের একটি ময়লার ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুরের শ্রীপুরে ফ্রিজের বৈদ্যুতিক তারে জড়িয়ে চাঁন বানু (৫৫) নামের এক নারী মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকালে ২ নম্বর গাজীপুর ইউনিয়নের নিজমাওনা বাজার এলাকার ইনসান মুন্সির বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই বাড়িতে পরিছন্নতাকর্মী হিসেবে কাজ করছিলেন।

গাজীপুরের কালিয়াকৈরের বাড়ইপাড়া উলুসাড়া এলাকায় বন বিভাগের উচ্ছেদ অভিযানে প্রায় ১ কোটি টাকা মূল্যের ১০ শতাংশ সরকারি বনভূমি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পরিচালিত এ অভিযানে দখল করে গড়া দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।