
যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের সব ইউনিট বন্ধ হয়ে গেছে। ফলে এ কেন্দ্র থেকে কোনো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। এতে লোডশেডিংয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) থেকে আজ সোমবার পর্যন্ত বন্ধ রয়েছে তৃতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। এর মধ্যে গতকাল রোববার (১৯ অক্টোবর) রাতে ১ নম্বর ইউনিটটিও বন্ধ হয়ে যায়।
এর আগে ২০২০ সাল থেকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে। যার ফলে এখন বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে।
জানতে চাইলে তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, ইউনিটগুলো চালুর জন্য প্রস্ততকারক চীনা কোম্পানির সঙ্গে আলোচনা চলছে। তবে তিনি আশা করেন, ১ নম্বর ইউনিটটি আগামী এক সপ্তাহের মধ্যে চালু করা সম্ভব হবে; আর ৩ নম্বর ইউনিটটি চালুর প্রস্তুতি নেওয়া হয়েছিল, কিন্তু এখনো বেশ কিছু সমস্যা রয়ে গেছে। ফলে এই ইউনিটের সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তিন মাস সময় লাগতে পারে।
আবু বকর সিদ্দিক আরও জানান, গত বৃহস্পতিবার যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রের ৩ নম্বর ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়। সর্বশেষ গতকাল রাতে কেন্দ্রের ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটের বয়লারে টিউব ফেটে যায়, ফলে ওই ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়।
সর্বশেষ ওই ইউনিট থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। সব ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে কেন্দ্রটি থেকে কোনো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না বলেও জানান তিনি।
এদিকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী (অপারেশন) মো. আশরাফুল ইসলাম মণ্ডল বলেন, ‘আমরা বড়পুকুরিয়া থেকে জাতীয় গ্রিডের মাধ্যমে যে বিদ্যুৎ পাচ্ছিলাম, তা এখন ঘাটতিতে পড়ে যাবে। ফলে অবশ্যই সমস্যা তৈরি হবে। জাতীয় গ্রিড থেকে এই পরিমাণ বিদ্যুৎ পেতে গেলে দেশের অন্য জায়গা থেকে আনতে হবে। তাতে কোয়ালিটি বিদ্যুৎ হবে না, অর্থাৎ লো ভোল্টেজ হবে।’
উল্লেখ্য, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১ ও ২ নম্বর ইউনিট ১২৫ মেগাওয়াট করে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন। আর ৩ নম্বর ইউনিটটি ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২২ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে