
নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জে পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এতে সেতুটি ঝুঁকির মুখে পড়ছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর জেলা প্রশাসনের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রেলওয়ে জানিয়েছে, এ ধরনের কাজের কোনো অনুমোদন তারা দেয়নি।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ব্রিজের পিলারের গোড়া থেকে মাটি কেটে বিক্রি করছেন সাবেক ইউনিয়ন মেম্বার আবুবক্কর ও তাঁর অনুসারীরা। অনুমতি আছে—এমন একটি কাগজ দেখিয়ে পিলারের গোড়ার মাটি ইটভাটায় বিক্রি করা হচ্ছে।
জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, পিলারের নিচ থেকে মাটি কাটার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন জেলা প্রশাসক। পরে তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি যাচাইয়ের নির্দেশনা দেন।
ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, ‘জেলা প্রশাসক স্যারের নির্দেশনা পেয়ে আমি ফতুল্লার এসি ল্যান্ডকে ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। ওইখানে রেলওয়ের লোকজনও উপস্থিত ছিলেন। যাঁরা মাটি কাটছেন, তাঁরা একটি কাগজ দেখিয়েছেন, তাঁদের নাকি মাটি কাটার অনুমতি রয়েছে।’
ফতুল্লার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান বলেন, ‘ইউএনও মহোদয়ের নির্দেশ পেয়ে আমি সেখানে গিয়েছিলাম। সেতুটি রেলওয়ের হলেও প্রকল্পটির দায়িত্বে রয়েছে সেনাবাহিনী। যাঁরা মাটি কেটে নিচ্ছেন, তাঁরা জানিয়েছেন—তাঁরা প্রকল্পের নির্মাণকারী সংস্থা চায়না কোম্পানির কাছ থেকে মাটি কাটার ওয়ার্ক অর্ডার পেয়েছেন। এটি এই প্রকল্পের কাজেরই অংশ। যেহেতু এটি নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়েছে, তাই আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।’
বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা শিমুল কুমার সাহা বলেন, বাংলাদেশ রেলওয়ে কখনো এমন মাটি কাটার অনুমোদন দেয় না। যাঁরা মাটি কাটছেন, তাঁরা যদি কোনো অনুমোদন দেখিয়ে থাকেন, তাহলে সেটা হয় ভুয়া, নয়তো কাগজপত্র যাচাই করে দেখতে হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে