
দেশের সেরা লিচু মানেই দিনাজপুরের লিচু। এই জেলার লিচু বেশ রসাল ও সুস্বাদু। জেলার ১৩টি উপজেলাতেই কমবেশি লিচুর চাষ হয়ে থাকে। বর্তমানে জেলায় জমে উঠেছে লিচুর বাজার। ফুলবাড়ী বাজারেও নানা জাতের লিচু উঠেছে। কিন্তু দাম আকাশছোঁয়া। ফলে সাধারণ ক্রেতারা ধারেকাছে ভিড়তে পারছেন না। বাজারে ১০০ চায়না-থ্রি জাতের লিচুর দাম ১ হাজার ৪০০ টাকা! অর্থাৎ একটি লিচুর দাম ১৪ টাকা। যা এক মণ ধানের দামের চেয়েও বেশি।
আজ সোমবার ফুলবাড়ী পৌর বাজারে প্রতি মণ মোটা ধান ৯০০ টাকা এবং চিকন ধান প্রতি মণ ১ হাজার ২০০ টাকা।
শহরের মৌসুমি ফল বিক্রেতা স্বপন ও হেলাল বলেন, ‘আমরা প্রতিবছর বাগান চুক্তিতে কিনে পরিচর্যা করি। তারপর সেখান থেকে ফল পেড়ে এনে বিক্রি করি। এ বছর অতিরিক্ত তাপপ্রবাহের কারণে লিচুর ফলন কম, তাই দামও বেশি। তাই ১০০টি বোম্বাই মাদ্রাজি লিচু বিক্রি হচ্ছে ৪০০-৫০০ টাকায়, আর চায়না-থ্রি, গোলাপি লিচু বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১২০০ থেকে ১৪০০ টাকায়।’
তাঁরা আরও বলেন, লিচুর সময় শেষ হয়ে আসছে। এই বছর ফলন কম এবং সিজন শেষ হয়ে আসাতে লিচুর দাম এখন বাড়তির দিকে।
আজ ফুলবাড়ী পৌর বাজারের নিমতলা মোড়ে কথা হয় লিচু কিনতে আসা রেজওয়ানুল করিম ও গৃহবধূ শামিমা পারভিনের সঙ্গে। তাঁরা বলেন, ‘বাচ্চাদের আবদারে বাজারে লিচু কিনতে এসে যে দাম দেখছি, তাতে সামান্য লিচু কিনে বাড়ি ফিরে যাচ্ছি। এখন লিচুর মৌসুম, এখন এই ফল না খাওয়ালে কেমন হয়; তাই অল্প করে কিনলাম।’
এ সময় কথা হয় উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের মোমিনুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘বাজারে ধান বিক্রি করতে আসছিলাম। মোটা ধান বিক্রি করলাম ১৮০০ টাকা বস্তা হিসেবে (দুই মণে এক বস্তা)। বাড়ির ছেলে-মেয়েদের জন্য মৌসুমি ফল লিচু কিনতে এসে আক্কেলগুড়ুম অবস্থা। কারণ, ভালো লিচু কিনতে গেলে এক হাজার টাকার নিচে হবে না। তাই চাহিদা মাফিক লিচু না কিনে অল্প কিছু লিচু নিয়ে বাড়ি ফিরছি।’

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৮ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৫ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩২ মিনিট আগে