
দুষ্কৃতকারীদের ধরতে র্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১–এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মুসতাক আহমদ। রাজধানীর উত্তরায় আব্দুল্লাহপুরে আজ রোববার দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে র্যাব-১ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
লে. কর্নেল মুহাম্মদ মুসতাক আহমদ বলেন, ‘র্যাব ফোর্সেস রাজধানীসহ সারা বাংলাদেশে টহল কার্যক্রম জোরদার করেছে। যে সব দুষ্কৃতিকারীরা অপকর্ম করার চেষ্টা করেছে তাদেরকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। আশা করি শিগগিরই তাদেরকে আটক করে আইনের আওতায় আনতে পারব।’
তিনি বলেন, ‘সমাবেশকে কেন্দ্র করে কতিপয় দুষ্কৃতিকারীরা এবং জামায়াত-বিএনপি বিভিন্ন ধরনের ভেন্ডালিজম করেছে। প্রধান বিচারপতির বাস ভবনে আক্রমণ করেছে। সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ করেছে। পরবর্তীতে তারা হরতাল আহ্বান করেছে। হরতালকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় পিকেটিং করে সম্মানিত যাত্রীদের জান–মালের ক্ষয়ক্ষতির পাঁয়তারা করছে। যারা নাগরিকদের জান–মালের ক্ষতি করার পাঁয়তারা করছে, তাদেরকে আইনের আওতায় সোপর্দ করার জন্য সারা বাংলাদেশে র্যাব ফোর্সেস কাজ করে যাচ্ছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘যারা পোশাক শ্রমিকদের ইন্ধন দিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।’
র্যাব-১ কার্যালয়ের পাশেই জামায়াতের মিছিল ও গাড়ি ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে মুহাম্মদ মুসতাক আহমদ বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টহল গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে দুষ্কৃতিকারীরা পালিয়েছে। দুষ্কৃতকারীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের আভিযানিক তৎপরতা অব্যাহত রয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের র্যাব-১–এর আওতাধীন এলাকায় দেড় ডজনেরও বেশি টহল গাড়ি টহল কার্যক্রম চালাচ্ছে। এ ছাড়া তারা বিভিন্ন জায়গায় চেকপোস্ট পরিচালনা করছে। সন্দেহভাজন ব্যক্তি ও গাড়ি তল্লাশি করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
২ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
৮ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
১৮ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে