
রাজধানীর শ্যামলীর মিরপুর রোডে ২০ তলা বিশিষ্ট রুপায়ণ শেলটেক ভবনে লাগা আগুনে অনেকে আটকা পড়েছেন।
ভবনের কয়েকটি তলায় খুঁজে ৪ নারীসহ অন্তত ১৮ জনকে নিরাপদে নামিয়ে এনেছে সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা। তবে আরো বেশ কয়েকজন ভেতরে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। রাত ১টা ১৫ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।
সরেজমিনে দেখা যায়, বহুতল ভবনটিতে মোহাম্মদপুর থানা নির্বাচন অফিসারের কার্যালয় ছাড়াও বেশ কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। কোনো আবাসিক ফ্ল্যাট নেই। আগুন লাগার পর ভবনটির সামনের মিরপুর রোডে গাবতলীগামী যান চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটে ভবনটির ৭ তলাতে আগুন লাগে। ১১টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার, আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। কোনো হতাহতের খবরও নেই। সাত তলার ওপরে বেশ কয়েকজন মানুষ ছিলেন। আগুন লাগার পর তারা আতঙ্কিত হয়ে পড়ে। তাঁদের নামিয়ে আনা হচ্ছে।
এদিকে আগুনের খবর পেয়ে ওই ভবনে ব্যবসা প্রতিষ্ঠান থাকা মালিক কর্মচারীরা ছুটে এসেছেন। চারপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আদাবর ও দারুস সালাম থানা থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচএম আজিমুল হক ঘটনাস্থল থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, 'ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশও কাজ করছে। আমরা এখানে জরুরি কাজের জন্য গাড়িসহ সমস্ত ব্যবস্থা রেখেছি।'

রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও খাল ব্যবস্থাপনা উন্নয়নে ১ হাজার ২০০ কোটি টাকার দুটি বড় প্রকল্প হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। জিয়া সরণি খাল পুনরুদ্ধারে ৩০০ কোটি এবং শ্যামপুর খাল উন্নয়নে ৯০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের...
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে ঝর্ণা নামের এক গৃহবধূকে হত্যার পর ঘরে লাশ রেখে নিরাপদে সরে গিয়ে প্রতিবেশী এক নারীকে ফোন করে স্বামী জানায়, ‘স্ত্রী ঝর্ণাকে মেরে ফেলেছি, তার বাবাকে একটু খবর দেও লাশ উদ্ধার করতে।’
২ ঘণ্টা আগে
ফেনীতে চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে নাঈমা আক্তার লিজা (২১) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১১ এপ্রিল) সংকটাপন্ন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ফেনী শহরের ‘ওয়ান-স্টোপস মেটারনিটি ক্লিনিক’ সিলগালা করেছে ফেনীর স্বাস্থ্য বিভাগ।
২ ঘণ্টা আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘প্রয়োজনে শহরের গ্রাহকেরা বিদ্যুৎহীন থাকবেন; কিন্তু গ্রামে কৃষকের ফসলের মাঠে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে, যাতে কোনোভাবেই তাঁদের সেচের ক্ষতি না হয়।
২ ঘণ্টা আগে