
রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে উদ্ধার তৎপরতায় অংশগ্রহণকারী ও ক্ষতিগ্রস্ত দুই হাজার মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
আজ শনিবার বিকেলে নিউমার্কেট এলাকায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে পরিচালক (অপারেশনস) সৈয়দ ইফতেহার আলী ও ঢাকা মহানগর আনসারের (দক্ষিণ) জোন কমান্ডার উপপরিচালক মো. নাহিদ হাসান ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
এর আগে অগ্নিকাণ্ডে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তা প্রদান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে আনসার গার্ড ব্যাটালিয়নের (এজিবি) তিন প্লাটুন এবং অঙ্গীভূত আনসারের ছয় প্লাটুনসহ মোট ৯ প্লাটুন আনসার মোতায়েন করা হয়।
আজ ভোরে আগুন লাগার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্য মোতায়েন করা হয়। এজিবি এবং অঙ্গীভূত আনসার সদস্যরা মার্কেটের ভেতরে ঢুকে মালামাল বের করতে এবং সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিতে ব্যবসায়ীদের সহায়তা করেন।
অগ্নিনির্বাপণে পাঁচজন আনসার সদস্য আহত হন। তাঁদের মধ্যে দুজন এজিবি সদস্য ব্যাটালিয়ন আনসার শাকিল এবং ব্যাটালিয়ন আনসার আলমগীর গুরুতর আহত হয়ে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। অঙ্গীভূত আনসার সদস্য সবুজ মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরোনো বার্ন ইউনিটে ভর্তি আছেন। বাকি দুজন অঙ্গীভূত আনসার সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
উল্লেখ্য, ৪ এপ্রিল বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানেও আনসার সদস্যরা উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ ছাড়াও দুই হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ করেন।

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, জাল নথি ব্যবহার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে অবস্থিত...
৫ মিনিট আগে
যশোরের মনিরামপুর বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বনফুল, আজমির বেকারি ও রাফি সিয়াম ফুড কর্নারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ এবং আমদানিকারকের স্টিকার অবৈধ ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।
৮ মিনিট আগে
কক্সবাজারের পেকুয়ার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে আনোয়ারা-বাঁশখালী ও চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
১৩ মিনিট আগে
রাজধানীর রামপুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্যা পলাশকে’ গুলির ঘটনায় মারুফ সুলতান ওরফে ফেরদৌস (৩৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার হাতিরঝিল থানার উত্তর নয়াটোলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৩।
১৫ মিনিট আগে