
রাজধানীর উত্তরায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুরের পলওয়েল মার্কেটে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরবর্তী সময়ে হাউস বিল্ডিং মোড় ঘুরে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিল শেষ হয়। সমাবেশে জামায়াতের বহু নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে জামায়াতের পক্ষ থেকে উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ মুগ্ধ মঞ্চসহ উত্তরার বিভিন্ন জায়গায় আওয়ামী দুর্বৃত্ত কর্তৃক নাশকতার প্রতিবাদে এবং জুলাই-আগস্ট গণহত্যার খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবি করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পশ্চিম অঞ্চল বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির জননেতা মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘এ সরকারের কাছে জনগণের বড় দাবি ছিল তারা জুলাই-আগস্টের গণহত্যাকারী ফ্যাসিস্টদের বিচার করবে। ফ্যাসিবাদের বিচারের দীর্ঘসূত্রতাই ফ্যাসিবাদকে নতুন কর্মসূচি দেওয়ার দুঃসাহস দিয়েছে। অবিলম্বে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি করুন।’

মুহাম্মদ সেলিম উদ্দিন আরও বলেন, ‘এ সরকারের কাছে জনগণের বড় দাবি ছিল তারা জুলাই-আগস্টের গণহত্যাকারী ফ্যাসিস্টদের বিচার করবে। আমরাও তাই চাই।’
জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সহকারী অঞ্চল পরিচালক মাহবুবুর রহমানের পরিচালনায় বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন উত্তরার বিভিন্ন থানার আমিরসহ অন্যরা।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২৩ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে