ঈদুল আজহাকে কেন্দ্র করে ফাঁকা রাজধানী ঢাকা। আজ রোববার সকালের দিকে সড়কে ব্যক্তিগত কিছু গাড়ির পাশাপাশি কিছু গণপরিবহনও দেখা গেছে। তবে নেই কোন যানজট, কোলাহল। গণপরিবহনগুলোতেও নেই কোন যাত্রীর চাপ।
রাজধানীর মিরপুর-১, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর, ফার্মগেট, কাওরানবাজার, বাড্ডা, রামপুরা, বনশ্রী এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
মিরপুর-১ নম্বর গোলচত্বরে দেখা গেল, রাজধানীর বিভিন্ন রুটের বাস সারি ধরে দাঁড়িয়ে আছে। তবে যাত্রীর সংখ্যা নেই বললেই চলে। তবে স্বাভাবিক সময়ের চেয়ে বাসের সংখ্যাও কম।
মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে বাস চালকের সহকারীদের হাঁকডাক থাকলেও দেখা মিলছে না যাত্রীদের। আসন ফাঁকা রেখেই বাসগুলো বিভিন্ন রুটে চলে যাচ্ছে। এই এলাকা ঘুরে দুপুর নাগাদও কোরবানী দিতে দেখা গেছে।
রামপুরা-বনশ্রীতে সড়কে রিকশার দাপট দেখা গেলেও ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের চাপ অনেক কম দেখা গেছে।
ফাঁকা ঢাকার নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় নানা তৎপরতার কথা জানিয়েছে পুলিশ র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীগুলো। এদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে পুলিশকে টহল দিতে দেখা গেছে। র্যাবের টহলও চোখে পড়েছে।
ঈদের আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেন, আবাসিক এলাকায় আলাদা করে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাজার বা পিরদের আখড়ায় ঈদের জামাত হয়। সেসব জায়গায় হামলার আশঙ্কা থাকে। এ ধরনের জায়গা চিহ্নিত করেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল-মঈন বলেন, যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ঈদকেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীসহ দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও খাল ব্যবস্থাপনা উন্নয়নে ১ হাজার ২০০ কোটি টাকার দুটি বড় প্রকল্প হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। জিয়া সরণি খাল পুনরুদ্ধারে ৩০০ কোটি এবং শ্যামপুর খাল উন্নয়নে ৯০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের...
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে ঝর্ণা নামের এক গৃহবধূকে হত্যার পর ঘরে লাশ রেখে নিরাপদে সরে গিয়ে প্রতিবেশী এক নারীকে ফোন করে স্বামী জানায়, ‘স্ত্রী ঝর্ণাকে মেরে ফেলেছি, তার বাবাকে একটু খবর দেও লাশ উদ্ধার করতে।’
২ ঘণ্টা আগে
ফেনীতে চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে নাঈমা আক্তার লিজা (২১) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১১ এপ্রিল) সংকটাপন্ন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ফেনী শহরের ‘ওয়ান-স্টোপস মেটারনিটি ক্লিনিক’ সিলগালা করেছে ফেনীর স্বাস্থ্য বিভাগ।
২ ঘণ্টা আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘প্রয়োজনে শহরের গ্রাহকেরা বিদ্যুৎহীন থাকবেন; কিন্তু গ্রামে কৃষকের ফসলের মাঠে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে, যাতে কোনোভাবেই তাঁদের সেচের ক্ষতি না হয়।
২ ঘণ্টা আগে