
এক্সকাভেটরের ধাক্কায় রাজধানীর উত্তরায় বাস র্যাপিড ট্রানজিটের (বিএআরটি) উড়াল সড়কের গার্ডার নিচে পড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার রাত ১১টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুরের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে গিয়ে দেখে যায়, আব্দুল্লাহপুরের খন্দকার সিএনজি পাম্পের সামনের মহাসড়কের বাঁ পাশে ওপর থেকে একটি গার্ডার নিচে পড়ে রয়েছে। গার্ডারটি কয়েকটি খণ্ডে ভেঙে একাকার হয়ে গেছে। ঘটনাস্থলে বিআরটির কাজে সম্পৃক্ত থাকা কয়েকজন চীনা নাগরিক ও বাংলাদেশি শ্রমিক রয়েছেন। তবে চীনা নাগরিক ও শ্রমিকেরা গার্ডার ধসের বিষয়ে কিছুই বলেননি। সাংবাদিক যাওয়ার পরই চীনা নাগরিকদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি আজকের পত্রিকাকে বলেন, ‘বিআরটির কার্যক্রম চলছে। এর মাঝেই হুট করে একটি গার্ডার ধসে বিকট শব্দে নিচে পড়ে যায়। তবে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।’
এ বিষয়ে বিআরটিএর ইসমেক কোম্পানির কনসালটেন্ট আল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘বিআরটির নির্মাণাধীন উড়ালসড়কের কাজের জন্য পাঁচটি গার্ডার ওপরে তুলে রাখা হয়েছিল। উন্নয়নকাজের জন্য মাটি তোলার এক্সকাভেটর রাস্তা পারাপারের সময় গার্ডারে লেগে যায়। পরে একটি গার্ডার ওপর থেকে নিচে পড়ে যায়।’

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২২ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে