
চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি ও কারখানার পরিচালক পারভেজ উদ্দিন ওরফে সান্টুকে গ্রেপ্তার করেছে শিল্প পুলিশ। আজ মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে নগরীর মুরাদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিল্প পুলিশ-৩ এর পরিদর্শক মোহাম্মদ শামশুদ্দীন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিল্প পুলিশ-৩ এর পরিদর্শক মোহাম্মদ শামশুদ্দীন বলেন, গ্রেপ্তার সান্টু বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলার ২ নম্বর আসামি। আজ মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এরপর মামলায় অভিযুক্ত কারখানার অপর দুই পরিচালক মো. মামুন উদ্দিন (৫৫), আশরাফ উদ্দিন বাপ্পিকে (৪২) গ্রেপ্তারে তাঁদের সীতাকুণ্ডের বাড়িতে অভিযান চালায় পুলিশ। কিন্তু তারা পালিয়ে যান।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলাটি বর্তমানে শিল্প পুলিশ তদন্ত করছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা চট্টগ্রাম নগরী থেকে মামলার ২ নম্বর আসামি পরিচালক সান্টুকে গ্রেপ্তার করেছে।’
গত ৪ মার্চ সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল (কেশবপুর) এলাকায় সীমা অক্সিজেন প্লান্ট কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিস্ফোরণে ৭জনের প্রাণহানি ও ২৫ জন আহত হন।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া রাজধানীর দুই স্কুলছাত্র মেরাজ হোসেন ও কায়েস ভূঁইয়ার মরদেহ চার ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে নামার পর তারা স্রোতে তলিয়ে যায়।
৫ মিনিট আগে
জামালপুরের দেওয়ানগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় স্বামী আলাল সেককে (৫০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (১৭ জুন) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
৮ মিনিট আগে
চট্টগ্রামের পটিয়ায় পাঁচ বছরের শিশু মো. জায়ান নিখোঁজের ঘটনায় অপহরণের অভিযোগ উঠেছে। ২৪ ঘণ্টা পেরিয়েও তার খোঁজ মেলেনি। পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছে, যেখানে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি ও পুলিশে না যাওয়ার হুমকি দেওয়া হয়েছে।
১৪ মিনিট আগে
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনা, অনিয়ম ও নিম্নমানের সেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে উপপরিচালককে শোকজের নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি ১৫ থেকে ২০ দিনের জন্য সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।
২৭ মিনিট আগে