
রাঙামাটি সদর উপজেলার বালুখালি ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা মরিশ্যাবিল। এখানে সবুজ পাহাড়ের ঢালে বিশাল এলাকাজুড়ে শোভা পাচ্ছে লাল, বেগুনি আর সোনালি রঙের নানা জাতের বিদেশি আম। গ্রীষ্মের মৌসুম ঘিরে জানান দিচ্ছে সুস্বাদু ফল উৎপাদনে এক নতুন সম্ভাবনার কথা।

রাঙামাটি জেলা পরিষদের প্রকৌশল বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আবু জাফর মো. এরশাদুল হক মণ্ডল। একসময়ের বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলীর জেলা শাখার সভাপতি এই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির বিস্তর অভিযোগ। জানা গেছে, জুলাই ’২৪ এর পর ভোল পাল্টান এরশাদুল। হয়ে ওঠেন বৈষম্যবিরোধী।

সাংস্কৃতিক পরিবেশনা শেষে বের করা হয় ‘আনন্দ শোভাযাত্রা’। শোভাযাত্রাটি রাঙামাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। রং-বেরঙের ব্যানার, ফেস্টুন এবং ঐতিহ্যবাহী সাজে সজ্জিত হয়ে শত শত মানুষ এই মিছিলে যোগ দেন।

শামুকখোল পাখির অন্যতম বৈশিষ্ট্য তাদের ঠোঁটের গঠন। ওপর ও নিচের ঠোঁটের মাঝখানে ফাঁকা থাকে। এই বিশেষ গঠন তাদের প্রধান খাদ্য শামুক ও ঝিনুকের শক্ত খোলস ভাঙতে সহায়তা করে। খোলস ভেঙে ভেতরের নরম অংশ সহজে খেয়ে নিতে পারে তারা। এ কারণেই পাখিটির নাম হয়েছে শামুকখোল।