
নোয়াখালীর চেয়ারম্যানঘাট-হাতিয়া ফেরি সার্ভিসে অনিয়ম ও দায়িত্বহীনতার অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের নির্দেশে এ কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ফেরি ও যাত্রীসেবায় ই-টিকিটিং ব্যবস্থা চালুর উদ্যোগ প্রায় ১৫ মাসেও বাস্তবায়িত হয়নি। দরপত্র নিয়ে নানা জটিলতার কারণে এই সেবা চালুর জন্য পরামর্শক প্রতিষ্ঠান বা ঠিকাদারও এখনো নিয়োগ হয়নি।

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশের উপকূলে ৩৫০ জনেরও বেশি আরোহী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। স্থানীয় কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।