
কাপ্তাই হ্রদের পানি বাড়ায় রাঙামাটি শহর ও আশপাশের এলাকার অনেক বাড়ি-ঘরে পানি উঠেছে। ছবি: আজকের পত্রিকা
খাগড়াছড়ি ও ভারতের বন্যার পানি নেমে আসায় কাপ্তাই হ্রদের পানি বেড়েছে। এতে হ্রদের তীরবর্তী বিভিন্ন এলাকার কয়েক হাজার বাড়ি-ঘরে পানি উঠেছে। ফলে দুর্ভোগে পড়েছে এসব জায়গার বাসিন্দারা।
এদিকে, হ্রদের পানি কমাতে কাপ্তাই বাঁধের ১৬টি গেট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হচ্ছে। কিন্তু উজান থেকে কর্ণফুলী, মাইনি, কাচালং, চেঙ্গী নদী হয়ে নেমে আসা পানির পরিমাণ কয়েকগুণ হওয়ায় বাঁধ খুলে দেওয়া হলেও কমছে না পানি।
রাঙামাটি শহরের রাঙাপানির নুও আদাম এলাকার তপর চাকমা (৪০) বলেন, ‘যাতায়াতের রাস্তা পানিতে ডুবে যাওয়ায় আমরা দুই শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছি। খুব কষ্ট হচ্ছে।’
আসাম বস্তির ব্রাহ্মণটিলার মো শফিকুল ইসলাম (৪০) বলেন, ‘মসজিদ-মাদ্রাসা দুটোতেই পানি উঠেছে। অধিকাংশ ঘরেও পানি। চুলা ডুবে যাওয়ায় রান্না করা যাচ্ছে না। বাথরুম ডুবে গেছে। রাতে ঘুমানোর মতো পরিবেশ নেই আর। অসহনীয় দুর্ভোগের মধ্যে দিন পার করছি।’
বর্তমানে কাপ্তাই হ্রদে পানি আছে ১০৮.৬০ ফুট এমএসএল। হ্রদের পানির ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, বন্যাদুর্গতের মধ্যে এখন পর্যন্ত ১৫ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। প্রয়োজনে আরও দেওয়া হবে।

গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারে বাধা দেওয়ায় মারধরে আহত এক রাজমিস্ত্রি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম আকরাম হোসেন (৪২)। মারধরের তিন দিন পর আজ সোমবার (২ মার্চ) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আকরাম হোসেন মারা যান। আকরাম হোসেন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের ঢুলিপাড়া...
৫ মিনিট আগে
বিরোধের কারণ এবং কুপিয়ে এত টুকরা করে একেক অংশ একেক জায়গায় কীভাবে নেওয়া হলো, তা জানতে চান আদালত। জবাবে আসামি বলেন, ‘বাড়িতে আম্মা অসুস্থ, কিছু টাকা...
৭ মিনিট আগে
সিরাজগঞ্জের রায়গঞ্জে খাসপুকুরে মাছ ধরা কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ১১ জন। আজ সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ধামাইনগর ইউনিয়নের জামতৈল এলাকার ইসমাইল হোসেন (৭০) ও একই এলাকার আব্দুস সালাম (৬০)।
৭ মিনিট আগে
রংপুরে কারাবন্দী যুবলীগ নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও গুলি করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। গতকাল রোববার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
১১ মিনিট আগে