
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে দুটি বোটে তল্লাশি চালিয়ে তিন টন কয়লা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার দুপুরে নগরের পতেঙ্গা থানাধীন নদীর ১৫ নম্বর ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি রড বোঝাই করে লোহাগাড়া উপজেলায় পণ্য পৌঁছে দিয়ে খালি অবস্থায় চট্টগ্রাম শহরে ফিরছিল। ফেরার পথে চট্টগ্রামের কালুরঘাটে পৌঁছালে সেখানে কোনো ফেরি ছিল না। এরপরও ট্রাকটি সামনে এগিয়ে যেতে থাকে এবং একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে কর্ণফুলী নদীতে তলিয়ে যায়।

চট্টগ্রামের কর্ণফুলীতে জোয়ারের স্রোতে মাছবোঝাই একটি নৌকা ডুবে গেছে। নৌকাটিতে প্রায় ১৮ লাখ টাকার মাছ ছিল বলে ক্ষতিগ্রস্ত মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন। আজ সোমবার দুপুরে কর্ণফুলী নদীর ইছানগর মেরিন ফিশারিজ জেটি এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম বন্দরের নাব্যতা বাড়াতে কর্ণফুলী নদীতে ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ শেষ হয়েছে। এর ফলে বড় জাহাজ আর লাইটার জাহাজের চলাচল এখন আগের চেয়ে অনেক সহজ হয়েছে। সদরঘাট থেকে বাকলিয়াচর পর্যন্ত নদীর গভীরতা বেড়েছে ৪ মিটার। ফলে জেটিতে বড় জাহাজ ভিড়তে পারছে।