
কয়েক দিনের টানা বৃষ্টির কারণে উৎপাদন বেড়েছে রাঙামাটির কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রে। গতকাল সোমবার (১৪ জুলাই) রাত ১০টায় পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, আজ (সোমবার) রাত ৮টা পর্যন্ত এই কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২১৮ মেগাওয়াট। এর মধ্যে ১, ২ ও ৩ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে ১৩৮ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
এই কর্মকর্তা জানান, এর আগে গত বুধবার (৯ জুলাই) রাত ৮টায় এই কেন্দ্রের সব কটি ইউনিট (৫টি) চালু করার পর সর্বমোট ২১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।
কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোলরুমে দায়িত্বরত প্রকৌশলীদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, বেশ কয়েক সপ্তাহ ধরে রাঙামাটিসহ দেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফলে রাঙামাটির কাপ্তাই লেকে ঘণ্টায় ঘণ্টায় পানি বাড়ছে। ফলে পানির ওপর নির্ভরশীল বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে। তাঁরা আরও জানান, গতকাল রাত ৮টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির লেভেল ছিল ৯৮ দশমিক ৬৭ ফুট মিনস সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী এ সময় লেকে পানি থাকার কথা ৮৬ দশমিক ০৮ ফুট মিনস সি লেভেল। কাপ্তাই লেকে পানির সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৮ ফুট মিনস সি লেভেল।
২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রে পাঁচটি ইউনিট পানির জন্য এত দিন একসঙ্গে চালু করা সম্ভব হয়নি। চলতি বছরের ২ জুন থেকে এত দিন এই কেন্দ্রের চারটি ইউনিট চালু করা হলেও গত বুধবার রাত ৮টায় একযোগে চালু করা হয়েছিল পাঁচটি ইউনিট। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎকেন্দ্রের দায়িত্বরত প্রকৌশলীরা।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২১ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৪ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে