নগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য মোশরাফুল হক চৌধুরী পাবেল। সোমবার দুপুরে যখন কথা হচ্ছিল, তখনো মোটরসাইকেলে অক্সিজেন সিলিন্ডার নিয়ে করোনা রোগীর বাসায় ছুটছিলেন। হালিশহর আই ব্লকের শহিদুল ইসলামের (৪৮) বাসায় অক্সিজেন পৌঁছে দিয়েছেন তিনি। ওই মুহূর্তে আরও এক করোনা রোগীর ফোন। গন্তব্য এবার তাঁর কাজির দেউড়িতে।
মোশরাফুল হক চৌধুরী পাবেল মানবিক চট্টলা নামে একটি সংগঠনের সভাপতি। এখানে ৮০ জনের মতো ছাত্রলীগের কর্মী কাজ করছেন। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্দেশনায় সংগঠনটি চলছে।
পাবেল আজকের পত্রিকাকে জানান, দিনে ৫০টির মতো অক্সিজেন সিলিন্ডারের অনুরোধ আসছে। কিন্তু তাদের সংগঠন ১৫টির মতো সরবরাহ দিতে পারছে। বিনা মূল্যে এই সেবা দিচ্ছেন তারা।
শুধু নগরে নয়, উপজেলা পর্যায়েও অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছে সংগঠনটি। চলতি মাসে পটিয়া, হাটহাজারী, ফটিকছড়ি, সীতাকুণ্ড, আনোয়ারা ও রাউজানেও অর্ধ শতাধিক রোগীকে সেবা দিয়েছে।
গত মাসে তাদের সেবা গ্রহণ করে সুস্থ হয়েছেন হাটহাজারীর বাস স্ট্যান্ড এলাকার বাসিন্দা মো. শরীফ উদ্দিন। তিনি বলেন, ‘রাতে হঠাৎ আমার শ্বাসকষ্ট বেড়ে যায়। ওই সময়ে এক পরিচিত বড় ভাইয়ের মাধ্যমে পাবেলকে কল দিই। রাতেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাসায় আসেন তাঁরা।
গত কয়েক মাসেই অন্তত সাড়ে চার শ মানুষকে অক্সিজেন সেবা দিয়েছে সংগঠনটি।

নেত্রকোনার সদর উপজেলার কান্দুলিয়া কালীবাড়ী এলাকায় ষাঁড়ের লড়াইয়ের নামে প্রকাশ্যে জুয়ার আসর বসানোর অভিযোগে ১৫ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে নগদ ২ লাখ ৪৩ হাজার ৬৭০ টাকা, একটি পিকআপ ভ্যান এবং লড়াইয়ে ব্যবহৃত একটি ষাঁড় জব্দ করা হয়েছে।
৩ মিনিট আগে
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বুধবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছোট সোনামসজিদসহ গৌড় নগরীর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শন করেন। একই সময়ে তিনি সোনামসজিদ স্থলবন্দর, ইমিগ্রেশন কার্যক্রম এবং সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।
১০ মিনিট আগে
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফোকলোর বিভাগের চলমান পরীক্ষা সংকট নিরসন ও একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখার দাবিতে উপাচার্যের কাছে সাত দফা দাবি পেশ করেছেন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভাগীয় প্রধান ড. আতিজা দীল আফরোজের প্রতি অনাস্থা জানিয়ে সব একাডেমিক
১৭ মিনিট আগে
খুলনার সোনাডাঙ্গায় গৃহপরিচারিকা মিলনকে গরম কড়াই দিয়ে ছ্যাঁকা ও মারধরের অভিযোগ উঠেছে পুলিশ দম্পতি এএসআই সঞ্জয় মিত্র ও এএসআই পপি মিত্রের বিরুদ্ধে। বুধবার দুপুরে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়েছে।
২০ মিনিট আগে