
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পাট কাটা, জাগ দেওয়া ও পাটকাঠি থেকে আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। অন্য বছরের তুলনায় এবার পাটের দাম বেশি হওয়ায় কৃষকেরা বেশ খুশি।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকেরা পাট কেটে নদী ও জলাশয়গুলোতে জাগ দিচ্ছেন। আবার কোথাও পাট থেকে আঁশ ছাড়ানোর কাজ চলছে। তবে অন্য বছরের তুলনায় পাট চাষ ও ফলন কম এ বছর। গত বছর অনেক পাট কৃষকেরা বিক্রি করে উৎপাদন খরচ তুলতে না পারায় এবার তেমন একটা আবাদ করেননি। তবে চলতি বছর ফলন কম হলেও দামে খুশি তাঁরা। তবে বাজারে পাটের চাহিদা ও দাম ভালো থাকায় সেই ক্ষতি পুষিয়ে লাভবান হচ্ছেন তাঁরা। ধারণা করা হচ্ছে, আগামী মৌসুমে এ অঞ্চলের পাট চাষের পরিমাণ বাড়বে।
উপজেলার ছেংগারচর, আমিরাবাদ বাজার ও ঠেটালীয়া বাজারে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৮০০ টাকা দরে।
উপজেলার কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই মৌসুমে একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে প্রায় ১৯৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। বিগত বছরগুলোতে ভালো বাজারমূল্য না পাওয়ায় কৃষকেরা পাট চাষের জন্য বেশি মনোযোগী ছিলেন না। কৃষি বিভাগের আশা, এবার পাটের দাম ও ফলন ভালো পাওয়ায় আগামী মৌসুমে পাটের চাষ বাড়বে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক বছর আগেও চাষিরা পাট চাষ করে লোকসানে পড়েছিলেন। তাই অনেকে বাধ্য হয়ে অন্য ফসলের দিকে ঝুঁকে পড়েন। মাঝে স্বল্প পরিসরে যাঁরা আবাদ ধরে রেখেছিলেন, তাঁরাই লাভবান হয়েছেন। তাঁদের দেখেই অন্যরা আবারও পাট চাষে ফিরেছেন। গত বছরের তুলনায় এ বছর পাটের দাম ভালো আছে।
উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরপাথালীয়া গ্রামের কৃষক হারাধন দাস বলেন, ‘আমি ধান চাষের পাশাপাশি প্রায় তিন বিঘা জমিতে পাট চাষ করেছি। অনাবৃষ্টিতে পাটের ফলনে বেশি সুবিধা না হলেও বাজারদর ভালো পেয়েছি। এবার খরচ পুষিয়ে লাভবান হব।
ছেংগারচর পৌরসভার জোরখালী গ্রামের পাটচাষি গোলাম মোস্তফা বলেন, ‘মৌসুমের শুরুতে বৃষ্টি না হওয়ায় পাট নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। তবে পরে একটু করে বৃষ্টি হওয়ায় আগের তুলনায় ভালো হয়েছে। এবার আমি দুই বিঘা জমিতে পাট চাষ করেছি। গত বছরের তুলনায় অর্ধেক উৎপাদন হলেও এবার বাজারে পাটের দাম ভালো আছে।
ফতেপুর পূর্ব ইউনিয়নের ঠেটালীয়া গ্রামের মৌসুমি পাট ব্যবসায়ী মনিরুজ্জামান সজীব বলেন, ‘আমি বেশ কয়েক বছর আগে থেকে পাটের ব্যবসা করি। বিগত দিনে পাটের মূল্য কৃষকেরা ভালো পায়নি। এবার পাটের বাজারদর ভালো আছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী বলেন, এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে খুব একটা বেশি জমিতে পাট চাষ হয়নি। আবহাওয়া অনুকূলে না থাকায় বৃষ্টি না হওয়ার কারণে পাটের আবাদ গত বছরের চাইতে কিছুটা কম। তবে অন্যান্য বছরের তুলনায় এবার পাটের দাম বেশি পাওয়ায় ভবিষ্যতে কৃষকদের মধ্যে পাট চাষে আগ্রহ বাড়বে।

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
৩০ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে