দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীসংলগ্ন জেলা লক্ষ্মীপুর, যা সমুদ্রসীমা, নদী ও খামারিদের জন্য বিশেষভাবে পরিচিত। এখানকার জলবায়ু ও নদীর প্রভাব স্থানীয় অর্থনীতি ও জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ট্যাগ পেজে কমলনগর, রায়পুর, রামগতি, রামগঞ্জ ও সদর উপজেলার রাজনীতি, প্রশাসন, উন্নয়ন, দুর্ঘটনা ও জেলার গুরুত্বপূর্ণ সব খবর একসাথে পাওয়া যাবে।

লক্ষ্মীপুরের কমলনগরে ইউপি সদস্য ও বিএনপি নেতা আবদুল মজিদের বিরুদ্ধে জামে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলেও সরেজমিন অনুসন্ধানে এর সত্যতা মেলেনি। স্থানীয়দের ভাষ্য, বাতিরখাল মাছঘাট স্থানান্তরের কারণে মসজিদটি নতুন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং সেখানে নিয়মিত জামাতে নামাজ হচ্ছে।

তিনটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়গুলো হলো—পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সৌদি আরবের রাজধানী রিয়াদে উটের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁদের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। নিহত ব্যক্তিরা হলেন হারুনুর রশিদ হারুন ও রাসেল হোসেন। তাঁরা লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার বাসিন্দা।

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে হত্যার হুমকিসহ বিভিন্ন সময়ে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এনসিপির সাবেক কেন্দ্রীয় সংগঠক আনোয়ার হোসেনকে গণপিটুনি দেওয়া হয়েছে।