
ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকারের দায়ে গত বৃহস্পতিবার থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ৬৯ জন জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ৪৩৫ কেজি ইলিশ মাছ, ১৭টি নৌকা ও প্রায় ২ লাখ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়।
ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন, মনপুরা ও চরফ্যাশনের মেঘনা এবং তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। জেলা মৎস্য বিভাগের উদ্যোগে ভোলার জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এই অভিযানে নেতৃত্ব দেন।
আটকৃতদের মধ্যে ভোলা সদরের ১৫ জন, চরফ্যাশনের ৪২ জন, মনপুরার ১০ জন ও দৌলতখানের দুজন রয়েছেন।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘১২ থেকে ১৭ অক্টোবর সকাল পর্যন্ত ভোলার সাতটি উপজেলায় ৯৫টি অভিযান পরিচালনা করে ৬৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে মোবাইল কোর্টের মাধ্যমে ২১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ৩৩ জনকে অর্থদণ্ড ও ১৫ জনের বয়স কম হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’
এ ছাড়া জব্দকৃত ৪৩৫ কেজি মাছ অসহায়দের মধ্যে বিতরণ ও জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মা ইলিশ রক্ষায় তাদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা।
এসব অভিযানে উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, নৌ-পুলিশ ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিট।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত (২২ দিন) সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩১ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩৪ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
৪২ মিনিট আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১ ঘণ্টা আগে