
দীর্ঘ প্রায় পাঁচ মাসের বন্দিদশা শেষে নিজ দেশে ও পরিবারের কাছে ফিরছেন ৯১ জন বাংলাদেশি মৎস্যজীবী। শনিবার ভারতের ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর থেকে চারটি মাছ ধরার ট্রলারসহ ৯১ জেলেকে নিয়ে আন্তর্জাতিক জলসীমানার উদ্দেশে রওনা দেয় ইন্ডিয়ান কোস্ট গার্ড।

বরিশালের মেহেন্দীগঞ্জে পা পিছলে কালাবদর নদীতে পড়ে নিখোঁজ কিশোর রানা হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। নদীতে ডুবে যাওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পরে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয় জেলেরা।

সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের মালঞ্চ নদী এলাকায় বনদস্যু ‘ডন বাহিনী’র সদস্যরা ছয় জেলেকে অপহরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অপহৃত জেলেদের মাথাপিছু ৩০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছে। এ ঘটনায় একজন জেলে আহত হয়েছেন।

কিশোরগঞ্জের মিঠামইনে ঘোড়াউত্রা নদীতে মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তের হামলায় সাইদুর রহমান (৩০) নামের এক জেলে নিহত হয়েছেন। এ সময় তাঁর দুই ভাইকে হাত-পা বেঁধে মারধর করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। উপজেলার মুশুরিয়া এলাকায় গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে।