
রুপালি ইলিশের মৌসুম শুরু হলো ১ জুন থেকে। তবে নদ-নদীতে ধরা পড়ছে না ইলিশ। এদিকে বাজারে ইলিশের দাম আকাশচুম্বি। এমন সংকটের মাঝেও আশার আলো দেখাচ্ছে অভয়াশ্রমে বেড়ে ওঠা জাটকা। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছর অভয়াশ্রমের জাটকার প্রায় ৯০ শতাংশ সাগরে পৌঁছেছে।

কোস্ট গার্ড ভোলা ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে গতকাল মঙ্গলবার (১২ মে) রাত ১০টায় ভোলা সদর উপজেলার পানপট্টি বাজার-সংলগ্ন এলাকায় সন্দেহজনক তিনটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১০ হাজার ১৪০ কেজি সামুদ্রিক ইলিশ মাছ জব্দ করা হয়।

বাসায় ইলিশ মাছ থাকলে আর কথা কী—রেঁধে ফেলুন। কীভাবে রাঁধবেন? আপনাদের জন্য সরিষাবাটায় ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। উপকরণ: রিং পিস করে কাটা ইলিশ মাছ ৪ পিস, সরিষার তেল ৪ টেবিল চামচ, সরিষাবাটা ২ টেবিল চামচ, হলুদবাটা ২ চা-চামচ, কাঁচা মরিচবাটা ১ টেবিল...

ইলিশের অভয়াশ্রমে দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হলো। নদীতে এখন আর মাছ ধরায় বিধিনিষেধ নেই। তবে নদীতে নেমে ইলিশ মিলছে না জেলেদের জালে। মৎস্য কর্মকর্তারা বলছেন, নদীতে ডুবোচরের কারণে ইলিশ ছুটতে পারছে না। সাগর আর নদীতে আসা-যাওয়া ব্যাহত হচ্ছে। যে কারণে ইলিশের আকারও ছোট।