
ইলিশের অভয়াশ্রমে দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হলো। নদীতে এখন আর মাছ ধরায় বিধিনিষেধ নেই। তবে নদীতে নেমে ইলিশ মিলছে না জেলেদের জালে। মৎস্য কর্মকর্তারা বলছেন, নদীতে ডুবোচরের কারণে ইলিশ ছুটতে পারছে না। সাগর আর নদীতে আসা-যাওয়া ব্যাহত হচ্ছে। যে কারণে ইলিশের আকারও ছোট।

রাঙামাটির কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবৃদ্ধির লক্ষ্যে আজ শুক্রবার (২৪ এপ্রিল) মধ্যরাত থেকে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করা হচ্ছে। আগামী তিন মাস হ্রদে মাছ ধরা, পরিবহন ও বাজারজাতকরণের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বরিশালের হিজলায় মৎস্য অধিদপ্তরের অভিযানে জেলেরা হামলা চালিয়েছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার আলীগঞ্জ এলাকায় মেঘনা নদীতে এ হামলার ঘটনা ঘটে। এ সময় ট্রলার ও বেহুন্দি জালসহ দুই জেলেকে আটক করা হয়। মৎস্য অভয়াশ্রম মেঘনায় উপজেলা মৎস্য কর্মকর্তা লোকজন নিয়ে অভিযানে গেলে...

মৎস্য ও বন্য প্রাণীর প্রজনন, বংশ বৃদ্ধি ও বিচরণ কার্যক্রমের সুরক্ষার জন্য ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত টানা তিন মাস বনজীবীদের সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা চলছে। কিন্তু এই সময়ে থেমে নেই হরিণশিকারিরা। তাঁরা নানা কৌশলে বন থেকে হরিণ শিকার করে লোকালয়ে এনে মাংস বিক্রি করছেন চড়া দামে। চোরা শিকারিদের দৌরাত্ম